Monday, April 28, 2014

তুমি তখনই বড় হবে যখন তুমি ছোট হবে




জ্ঞানের কোন শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আরহন করা যায়। দরকার শুধু ইচ্ছা। ইচ্ছা শক্তির বলেই মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে। জীবনে পরিচিত দুই ভাবে হওয়া যায়। জীবনে অনেক কিছু করতে পেরে বা কোন কিছু না করতে পেরে।ভাবুন উন্নতি যদি সবাই করে তবে অবনতি করবে কে। আসলে আঁধার আছে বলেই আলো সবাই বুঝতে পাই।আঁধারের পরেই আলো আসবে। আসলে শেষ বলে কিছু নেই শেষ হল নতুন কিছু করার পূর্বশর্ত।  


আমি খুব সাধারণ মানুষ। স্কুল কলেজ এ কোন দিন খুব ভাল রেজাল্ট হয়নি, ফেলও করিনি। আমার মেধা কম, কিন্তু আমি হতাশা বাদী নই। ক্লাস এ সবার পিছনে বসতাম এমনও দেখা গেছে আমার শিক্ষকরা বলেছিলেন তুমি কি আমাদের স্কুলে/ কলেজের? 
কিন্তু এ পরিস্থিতিকে কখনও আমার ব্যর্থতা  হিসাবে দেখিনি । কারন আমি বিশ্বাস করি স্বপ্ন এবং চেষ্টা খুব কম মেধার মানুষকে অনেক দূরে নিয়া যেতে পারে। আমি জানি আমাদের দেশেই এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা এমন পরিস্থিতির সম্মুখীন। কারণ পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ আছে যারা প্রকৃতির উপহার দিয়ে মেধাবী হয়। অল্প মেধা নিয়েও সততা, ধৈর্য, চেষ্টা আর স্বপ্ন দিয়েও সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।  
 

Saturday, April 26, 2014

নতুনদের জন্য আমার  কথাঃ

শুরুতে অনেক ভুল হওয়ার সুযোগ থাকে। ব্যর্থতা ঠেকাতে অভিজ্ঞদের সাহায্য ও সহযোগীতার ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে চেস্টা করতে পারেন।প্রয়োজনে তার জন্য অর্থ ব্যয়  করতে হলেও তা করা উচিত। আপনার সময় ও অর্থ বাচঁবে। ব্যবসা শুরু করার সময় কারো সাহায্য নিতে হলে তিনি জ্ঞানে, অভিজ্ঞতা ও দক্ষতায় সেরা হলে খুবই ভালো। একটু খরচ বেশি হলেও  সাফল্যটা নিশ্চিত করতে আপনার প্রস্তুতিতে ভুল থাকার সম্ভাবনা কমে যাবে। নতুন কিছু করতে গেলে  মানুষিক চাপ  নিতে হবে অনেক। পরিশ্রম করতে হবে অনেক। অনেক বার মনে হবে “সফল হবেন কি” ।
এমনটি দীর্ঘ সময় ধরেই হতে পারে। তবুও এগিয়ে যেতে হবে।